কেন এই প্রশ্নোত্তর পাতা দরকার
আমরা দেখেছি বেশিরভাগ প্রশ্ন কয়েকটা নির্দিষ্ট বিষয় ঘিরে আসে — কীভাবে প্রথমবার অ্যাকাউন্ট তৈরি করবেন, bKash বা Nagad থেকে টাকা পাঠানোর পর কতক্ষণে ব্যালেন্সে দেখায়, আর মোবাইল থেকে লগইন করলে কি সব কিছু একই থাকে। এই পাতায় আমরা ঠিক সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি যেগুলো আমাদের সাপোর্ট টিমে বারবার আসে। প্রতিটা উত্তর ছোট রাখার চেষ্টা করেছি যাতে ফোনে স্ক্রল করে দ্রুত খুঁজে পান।
Rocket দিয়ে পাঠানোর ধাপ, OTP কেন আসে না, পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন — এসব আলাদা আলাদা প্রশ্নে ভেঙে দেওয়া আছে। আপনার যদি এখানে উত্তর না মেলে, আমাদের লাইভ চ্যাট সবসময় চালু আছে।
- bKash
- Nagad
- Rocket
